সকল মেনু

বড়াইগ্রামে পুকুর পাহারাদারকে মারপিট ও মাছের ফিড লুটের অভিযোগ

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় আব্দুল হালিম সহ দুর্বৃত্তদের বিরুদ্ধে পুকুর পাহারাদার কামাল সরদারকে (৫০) মারপিট ও পুকুর পাড়ে রক্ষিত মাছের ফিড-ঔষধ লুটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
আ. হালিম (৩৫) উপজেলার তিরাইল গ্রামের ও কামাল সরদার বড়াইগ্রাম থানা মোড় এলাকার বাসিন্দা।
থানায় দায়েরকৃত অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা যায়, ৯ অক্টোবর দুপুরে আ. হালিম ৩০/৩৫ জন অজ্ঞাতনামা দুর্বৃত্তসহ উপজেলার চিনিডাঙ্গার বিলের প্রত্যন্ত অঞ্চলে সেলিম হোসেনের পুকুর পাড়ে যায়। পুকুরটির পাহারাদার ছিল কামাল সরদার।
সেখান থেকে দুর্বৃত্তরা তাকে কিছু দুরে নিয়ে গিয়ে বেদম মারপিট করে গুরুতর অবস্থায় ফেলে রেখে যায় এবং পুকুর পাড়ে রক্ষিত মাছের ২৩০ বস্তা ফিড ও ঔষধ লুট করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা। খবর পেয়ে আহত কামাল সরদারকে স্বজনেরা উদ্ধার করে বড়াইগ্রাম  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরদিন ১০ অক্টোবর এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
মুঠোফোনে যোগাযোগ করা হলে অভিযুক্ত আব্দুল হালিম অভিযোগের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম সারওয়ার হোসেন জানান, এ বিষয়ে অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরবর্তীতে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top