৪৯ তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) পরিবহন পুলের পক্ষ থেকে ৪টি বাসের ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল (১০ অক্টোবর) সকাল ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে থেকে বাস ছাড়বে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. তারেক বিন আতিক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,’বিসিএস পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল বাস সুবিধার এ উদ্যোগ নিয়েছে। তাদের এ উদ্যোগকে সাধুবাদ জানাই।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।