সকল মেনু

রাজশাহীতে ছাত্রলীগ নেতা গ্রেফতার

রাজশাহীর পুঠিয়ায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে রাশেদুল ইসলাম স্মরণ নামে ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার কান্দ্রা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্মরণ উপজেলার কান্দ্রা গ্রামের বাসিন্দা এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পুঠিয়া পৌর শাখার যুগ্ম আহ্বায়ক।

পুলিশ জানায়, ছাত্রলীগ নেতা স্মরণ নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় গড়ে তুলছিলেন। তারা একত্রিত হয়ে ‘নাশকতামূলক কাজ’ পরিচালনা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

পুঠিয়া থানার ওসি কবির হোসেন বলেন, স্মরণ দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংগঠিত করে রাষ্ট্রবিরোধী তৎপরতার পরিকল্পনা করছিলেন। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধ করতেই তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top