সকল মেনু

আত্রাইয়ে যুবলীগ নেতাসহ দুজন গ্রেফতার

নওগাঁর আত্রাইয়ে থানাপুলিশ পৃথক অভিযানে সহকারী শিক্ষক  যুবলীগ নেতা ইবনে সিনা ওরফে ছনি সরকারসহ (৩২) দুজনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার দিনে ও রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার হাটকালুপাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও বান্দাই খাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং বান্দাইখাড়া গ্রামের এমদাদুল হক মাষ্টারের ছেলে ছনি সরকার এবং মির্জাপুর গ্রামের মোসারব হোসেনের ছেলে বকুল হোসেন (৪২)।
থানা পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় আত্রাই থানায় দায়েরকৃত একটি মামলার আসামী সহকারী শিক্ষক ও যুবলীগ নেতা ছনি সরকারকে দুপুরের দিকে বান্দাই খাড়া বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। এছাড়া আদালতের গ্রেফতারী পরোয়ানা অনুযায়ী রাতে উপজেলার মির্জাপুর গ্রামের মোসারব হোসেনের ছেলে বকুল হোসেন (৪২) কে গ্রেফতার করা হয়েছে।
আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান বলেন, গ্রেফতারকৃতদের বুধবার নওগাঁ  আদালতে প্রেরণ করা হয়েছে।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top