সকল মেনু

আত্রাইয়ে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প

নওগাঁর আত্রাইয়ে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ও রেজিস্টেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় সাহাগোলা রেলওয়ে স্টেশনে রক্ত গ্রহণ, গ্রুপ নির্নয় ও রেজিস্টেশন করে সনদ প্রদানের মাধ্যমে এ ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও সংগঠনের উপদেষ্টা রাকিবুল হাসান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,স্বেচ্ছাসেবী সংগঠন রাণীনগর অর্গানাইজেশন ওয়েবসাইট ডাটাবেজ তৈরী করেছেন। এ ডাটাবেজের মাধ্যমে সহজেই রেজিস্টেশন করা ও ব্লাড ডোনার খোজা যায়। ছোট্ট উদ্যোগ হলেও এটির ইমপ্যাক্ট অনেক বেশি।
ভালো কাজ কাউকে না কাউকে শুরু করতে হয়। রাণীনগর অর্গানাইজেশন শুরু করেছেন আমাদের সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এ সুন্দর উদ্যোগকে এগিয়ে নিতে হবে। যিনারা নিজের সময় ও অর্থ ব্যায় করে মানুষের কল্যানে কাজ করেন তিনারা আলোর বর্তিকা হয়ে মানুষের অন্তরে বেঁচে থাকবেন উল্লেখ করে সংগঠন ও সংগঠনের সদস্যদের সার্বিক কল্যান কামনা করেন। একইসাথে আত্রাই উপজেলায় এ সংগঠনের বিস্তার ঘটানোর লক্ষে আত্রাই বাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
উক্ত কর্মসূচিতে আত্রাই প্রেস ক্লাব সভাপতি তপন কুমার সরকার, সহ-সভাপতি রুহুল আমীন,রাণীনগর উপজেলা সমাজসেবা অফিসার মাহবুবুল আলম,সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা মুন্না আহমেদ, সমন্বয়কারী সারোয়ার জাহান তৌফিক, কোষাধ্যক্ষ সনি মোল্লা, প্রচার সম্পাদক মোয়াজ্জেম হোসেনসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
রাণীনগর অর্গানাইজেশন এর প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মাহীন জানান, মানুষের দু:সময়ে পাশে দাঁড়ানোর লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান স্যারের ঐকান্তিক প্রচেষ্টায় বর্তমান বছরের ২৫ জুলাই রাণীনগর অর্গানাইজেশন রক্তদাতা প্লাটফর্ম এর যাত্রা শুরু হয়। এ মানবিক প্লাটফর্মে খুব সহজেই রক্তদাতাকে খুঁজে পাওয়া যায় এবং ইচ্ছুক সবাই স্বেচ্ছায় রক্তদাতা হিসাবে নিবন্ধন করতে পারেন।
তিনি আরও জানান, আমাদের এই প্রচেষ্টা কেবল একটি প্রযুক্তি নির্ভর উদ্যোগ নয়, এটি মানুষের জন্য মানুষের কাছে পৌঁছে যাবার এক মানবিক অঙ্গীকার। বর্তমানে ওয়েবসাইটে রেজিস্টেশন করেছেন ৭’শর অধিক এবং রক্তদান পূর্বক গ্রুপ নির্নয় করেছেন ২’শর অধিক মানুষ।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top