সকল মেনু

নিখোঁজের দুদিন পর পুকুরে মিলল স্কুলছাত্রীর মরদেহ

নওগাঁর নিয়ামতপুরে নিখোঁজের ২ দিন পর পুকুর থেকে মমতা (১১) নামে এক স্কুল ছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে স্কুলে যাবে বলে বাড়ি থেকে বের হয়ে বাড়িতে ফিরেনি মমতা।
মমতা নিয়ামতপুর উপজেলার পাড়ইল ইউনিয়নের তল্লা গ্রামের মিনহাজুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, একদিন আগে স্কুলে জুতা ছেড়ে আসে মমতা। পরের দিন সে জুতা নিতে যাই স্কুলে। পাশেই ফুফুর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে। এরপর বাড়িতে আসবে বলে ফুফুর বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করার পর মমতার কোন খোঁজ মেলেনি।
শবিবার বিকেলে বাড়ির পাশে একটি পুকুরে থেকে তার লাশ ভাঁসতে দেখে স্থানীয় লোকজন পরিবারের সদস্য ও থানায় খবর দেয়। পুলিশ গিয়ে পুকুর থেকে মমতার ভাসমান লাশ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান বলেন, পুলিশ গিয়ে পুকুর থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top