গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড (ইসলামী শরীয়াহ্ মোতাবেক পরিচালিত) এর উদ্যোগে “মৃত্যুদাবী প্রদান ও উন্নয়ন সভা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) টুঙ্গিপাড়া মডেল সার্ভিস সেল শাখা প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া মডেল সার্ভিস সেলের হিসাব ও সামরিক ইনচার্জ মোঃ আলি আনছার। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার শরিফুল হক এবং এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার শফিকুল ইসলাম। সভার সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া মডেল সার্ভিস সেলের জেনারেল ম্যানেজার ও অফিস ইনচার্জ মোঃ রাকিবুজ্জামান শেখ।
প্রধান অতিথি মোঃ আলি আনছার তাঁর বক্তব্যে বলেন, রূপালী লাইফ ইনসিওরেন্স গ্রাহকদের আস্থা অর্জন করে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। মৃত্যুদাবী পরিশোধের পাশাপাশি প্রতিষ্ঠানটি সেবার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করছে।
এ সময় রূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানীর গ্রাহক রত্না সাহার মৃত্যুদাবী বাবদ তার স্বামী বাবুনিতাই কৃষ্ণ সাহার কাছে জমাকৃত ৩৬,০০০ টাকার বিপরীতে মুনাফাসহ মোট ৪৯,২০০ টাকা পরিশোধ করা হয়।
অনুষ্ঠানে টুঙ্গিপাড়া মডেল সার্ভিস সেলের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।