সকল মেনু

আজ সালমান শাহের মৃত্যুবার্ষিকী, স্মরণ করলেন শাকিব খান

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর, মাত্র ২৪ বছর বয়সে নিভে যায় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহের জীবনপ্রদীপ। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) তার ২৯তম মৃত্যুবার্ষিকী; তাই দেশের সিনেমাপ্রেমী-ভক্তরা আবারও তাকে স্মরণ করছেন এই নায়ককে।

তবে শুধু সালমান শাহ’র ভক্তরাই নয়, ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানও তাকে আজ শ্রদ্ধা ভরে স্মরণ করলেন। শনিবার দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস এর একটি ফটোকার্ড শেয়ার করেন। সেখানে দেখা যায় সালমান শাহের তিনটি কোলাজ ছবি। তাতে লেখা আছে, ‘স্মরণে অমর নায়ক সালমান শাহ’। সেই পোস্ট নিজের টাইমলাইনে শেয়ার করেন শাকিব খান।

পোস্ট করে সালমান শাহ’র উদ্দেশে শাকিব খান লেখেন, ‘যেখানেই থাকুন আপনার আত্মার শান্তি কামনা করছি।’

শাকিবের এই পোস্ট দেখে সালমান শাহ ও শাকিব খান- দুজনের প্রতিই ভালোবাসা প্রকাশ করেন তাদের ভক্তরা। একজন লিখেছেন, ‘প্রতিটা ভক্তের হৃদয় জুড়ে থাকবে সেই প্রিয় অমর নায়ক সালমান শাহ।’

উল্লেখ্য, সালমান শাহকে হারিয়ে এক অপূরণীয় ক্ষতির শিকার হয় ঢাকাই চলচ্চিত্র। তবে সালমানের মৃত্যু নিয়ে ভক্তমনে ছিল শুরু থেকেই ধোঁয়াশা। কেউ মনে করতেন আত্মহত্যা করেছেন নায়ক- আবার কারও মতে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। যদিও এখনও খোলেনি সেই রহস্যজট।

তবে সালমানের স্টাইল এখনও ভক্তদের মনে গাঁথা। মাথায় ব্যান্ডেনা, চোখে সানগ্লাস, বাইক, কালো ঘন চুল আর মায়াবী হাসি- অল্প সময়ে তার সরলতা ও তারুণ্যময় উপস্থিতিই সালমানকে বানিয়েছে অমর নায়ক।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top