নওগাঁর রাণীনগরে পিকনিকের নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর মাম্পি হোসেন (১৬) নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ছোট যমুনা নদীর কৃষ্ণপুর সরদারপাড়া বেড়িবাঁধ এলাকা থেকে লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল।
রোববার বেলা আড়াইটার দিকে নৌকা থেকে পড়ে নিখোঁজ হয় ওই কিশোর। কিশোর মাম্পি নওগাঁর বদলগাছী উপজেলার বসন্তপুর গ্রামের মাজেদুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
রাণীনগর ফায়ার সার্ভিস ষ্টেশন লিডার দোলোয়ার হোসেন বলেন, গত শনিবার মাম্পিসহ প্রায় ৪০ জনের একটি দল নৌকায় করে নাটোরের চলন বিল ও পাটুল এলাকায় পিকনিকে যায়। এরপর রোববার দুপুরে পিকনিক শেষে আবারও নৌকায় করে বাড়ি ফিরছিল। এ সময় বেলা আড়াইটার দিকে রাণীনগরের ছোট যমুনা নদীর কৃষ্ণপুর সরদারপাড়া বেড়িবাঁধ এলাকায় পৌঁছালে নৌকা থেকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয় মাম্পি। পরে তাঁকে অনেক খোঁজাখুঁজি করে সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে লাশ উদ্ধার করা হয়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।