সকল মেনু

প্রেমপ্রস্তাব প্রত্যাখানে `বিবাহিত’ অজুহাত বলিউড অভিনেত্রীর

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর বেশ জনপ্রিয়। দেশের বাইরে গেলে তিনি অনেক প্রেমের প্রস্তাব পান। তবে এসব প্রত্যাখানে বিবাহিত থাকার অজুহাত দেন তিনি। বিষয়টি তিনি নিজেই স্বীকার করেছেন। তবে কি সত্যিই বিবাহিত জাহ্নবী কাপুর? সম্প্রতি নিজেই এমন দাবি করে চমকে দিয়েছেন অনুরাগীদের। এ বিষয় নিয়ে নেটিজেনেদের মাঝে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে যে, জাহ্নবী বিবাহিত হলে বনি কাপুরের জামাই কে?

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, বলি অভিনেত্রী তার ‘স্বামী’ হিসেবে পরিচয় দিয়েছেন তার কাছের বন্ধু এবং ইন্টারনেট সেনসেশন ওরহান অবাত্রামণিকে। যিনি বি-টাউনে ‘ওরি’ নামে পরিচিত। তাদের একসঙ্গে পার্টি করতে, ছুটি কাটাতে বা রেস্টুরেন্টে প্রায়ই দেখা যায়।

এক সাক্ষাৎকারে জাহ্নবী জানিয়েছেন, তিনি যখন বিদেশে থাকেন তখন প্রায়ই অপ্রত্যাশিত প্রেমের প্রস্তাব পান। এমন পরিস্থিতি এড়াতে, ‘আমি বিবাহিত’— এই অজুহাত ব্যবহার করেন তিনি। একবার তো এমনও ঘটেছে, এক অস্বস্তিকর মুহূর্তে ওরিকেই নিজের স্বামী বলে পরিচয় দিয়েছেন।

সম্প্রতি ‘পারাম সুন্দরী’র প্রচারে জনপ্রিয় সিরিজ ‘স্পিড ডেটিং’-এ সহ-অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে অংশ নেন জাহ্নবী কাপুর। সেখানে তিনি অকপটে ভাগ করে নেন তার ব্যক্তিগত জীবন, প্রেমের অভিজ্ঞতা এবং প্রথম ডেটের স্মৃতিময় অনুভূতি।

আলোচনার এক মজার মুহূর্তে তাকে প্রশ্ন করা হয়— প্রেমের প্রস্তাব ফিরিয়ে দিতে গিয়ে সবচেয়ে অদ্ভুত অজুহাত কী ব্যবহার করেছেন? হেসে জাহ্নবী জানান, একবার তিনি তার ঘনিষ্ঠ বন্ধু ওরিকে ‘স্বামী’ বলে পরিচয় দিয়েছিলেন, যাতে কেউ তাকে প্রেমের প্রস্তাব না দেন।

তার কথায়, ‘অনেকবার বলেছি, আমি বিবাহিত। বেশির ভাগ সময়ে এমন পরিস্থিতি ভারতের বাইরে ঘটে। LA-তে অনেক ওয়েটার আমাকে তাদের ফোন নম্বর দিতেন, বা এমন কিছু আনতেন যা আমি আদৌ অর্ডার করিনি। একবার আমি ওরির সঙ্গে ছিলাম, তখন বলেছিলাম— ও আমার স্বামী।’

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top