সকল মেনু

বাঘায় হেফাজতে ইসলামের প্রতিনিধি সম্মেলন

রাজশাহীর বাঘায় হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিনিধি সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বেলা ১১টায় বাঘা মাজার মসজিদে সংগঠনটির বাঘা উপজেলা ও বাঘা পৌর শাখার যৌথ আয়োজনে এ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় বাঘা উপজেলা শাখার কমিটি গঠন করা হয়। সর্বসম্মতিক্রমে মাওলানা কামরুজ্জামানকে সভাপতি, মুফতি আব্দুর রহিমকে সাধারণ সম্পাদক ও হাফেজ মাওলানা আবুল কালাম আজাদকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট  কমিটি গঠন করা হয়।

হাফেজ মাওলানা উমর ফারুকের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি মাদ্রাসার সাবেক অধ্যাক্ষ মাওলানা  আব্দুল গফুর মিঞা। প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা কমিটির সভাপতি মাওলানা শহীদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা ইমরান উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মুফতি আতিকুর রহমান, রাজশাহী মহানগর কমিটির সভাপতি মুফতী আজমল হুসাইন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top