সকল মেনু

স্যান্ডেলে হেরোইন বহনকালে মাদক কারবারি গ্রেফতার

রাজশাহী নগরীতে চামড়ার স্যান্ডেলের সোলের ভেতর অভিনব কায়দায় হেরোইন বহনকালে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত পৌনে ১টার দিকে নগরীর দড়িখরবনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে র‌্যাব-৫ রাজশাহীর উপ-পরিচালক মেজর আসিফ আল রাজেক বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার আসামির নাম বিশু হেমরম (৩৮)। তিনি জেলার গোদাগাড়ী উপজেলার কাকনহাট চাতরাপুকুর নুন্দাপুর এলাকার মৃত জগেন হেমরমের ছেলে।

র‌্যাব জানায়, দড়িখরবনা এলাকায় মাদক কারবারি বিশু হেমরম অবৈধ মাদকদ্রব্য হেরোইন সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে। পরবর্তীতে র‌্যাবের গোয়েন্দা দল আসামির গতিবিধি পর্যবেক্ষন করে এবং ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামির দেহ তল্লাশি করে তার পায়ে থাকা নতুন জুতার সোলের ভিতর অভিনব কায়দায় সেলাই করা অবস্থায় লুকায়িত ১২০ গ্রাম হেরোইন উদ্ধার করে। এ সময় দুটি জুতা ও দুটি মোবাইল জব্দ করা হয়।

র‌্যাব আরও জানায়, গ্রেফতার আসামি এলাকার চিহ্নিত মাদক কারবারি। দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য হেরোইন গোদাগাড়ীর চরের সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী জেলা তথা রাজধানী ঢাকার খুচরা ও পাইকারি বিভিন্ন মাদক কারবারির নিকট বিক্রয় করে আসছিলেন তিনি।

র‌্যাব-৫ রাজশাহীর উপ-পরিচালক মেজর আসিফ আল রাজেক বলেন, আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অপরাধ দমনে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top