সকল মেনু

লালপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

“অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের লালপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন, র‌্যালি, পোনা অবমুক্ত, আলোচনা, ও সফল মৎস্য চাষী পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগষ্ট) সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো: মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস.এম মাহমুদুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ্, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মাদ মামুনুর রশিদ, লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, আনসার ভিডিবি কর্মকর্তা আরজু খাতুন প্রমুখ।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top