সকল মেনু

এক শিশুর দুই মাথা, যা বলল পরিবার

রাজশাহীতে দুই মাথাওয়ালা শিশুর জন্ম হয়েছে। শনিবার (২ জুলাই) রাত ৮টার দিকে নগরীর খ্রিস্টান মিশন হাসপাতালে কন্যা শিশুর জন্ম হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। রামেক হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন।
শিশুটির বাবার নাম গোলাম আজম এবং মায়ের নাম সুমাইয়া। তাদের বাড়ি রাজশাহীর তানোর উপজেলার বিল্লি বাজার এলাকায়।
শিশুটির বাবা গোলাম আজম বলেন, এক বছর আগে পারিবারিকভাবে বিয়ে করি। এটি আমাদের প্রথম সন্তান। কয়েকবার স্ত্রীকে চেকআপ করিয়েছি। বেশ কয়েকবার আল্ট্রাসনোগ্রাম করানো হয়। তখন জেনেছিলাম যে, পেটে দুই মাথাওয়ালা নবজাতক শিশু রয়েছে। সবশেষ শনিবার রাতে সিজার করে বাচ্চা হয়েছে। পরে ডাক্তাররা তাকে রামেক হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করতে বলেছেন। তাই সরকারি হাসপাতালে ভর্তি করেছি।
গাইনী বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটি সম্ভবত জমজ ছিল। কিন্তু কোনো কারণে মাতৃগর্ভে সঠিকভাবে শারীরিক বিকাশ না হওয়ায় একটি শরীরের সঙ্গে অন্য শরীর জোড়া যায়। অনেক সময় এটি হয়ে থাকে। আর সেই কারণেই শিশুটি জোড়া অবস্থায় গর্ভে বড় হয়েছে এবং জন্ম নিয়েছে।
রামেক হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বাস বলেন, বর্তমানে নবজাতকটির শ্বাসকষ্ট রয়েছে। বর্তমানে নবজাতকটি গভীর পর্যবেক্ষণে রয়েছে। এ ধরনের নবজাতকের ক্ষেত্রে আগামী ৪৮ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top