সকল মেনু

বাঘায় জুলাই পুনর্জাগরণ উপলক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি

রাজশাহীর বাঘায় জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’২৫ উপলক্ষে সোমবার (২৮ জুলাই) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজন করে। সকাল সাড়ে ১০ টায় কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার। তিনি বলেন, জুলাই পুনর্জাগরণে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সেখানে চিকিৎসা সেবাসহ বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। একই কর্মসূচির আওতায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র,বাঘা উপজেলা কার্যালয়ের পক্ষ থেকে মোবাইল সার্ভিস ভ্যানে ফিজিওথ্যারাপি চিকিৎসা প্রদান করা হয়।

উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আছাদুজ্জামান (আশাদ),কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান,মৎস্য অফিসার তহুরা খাতুন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মনসুর আলী, বাদশা আলীসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ নার্স (ব্রাদার ও সিসটার), উপজেলার দপ্তর প্রধান ও চিকিৎসা নিতে রোগী এবং স্বজনরা।

উদ্বোধন শেষে ডিজিটাল পেসার যন্ত্রে রক্তচাপ পরীক্ষা করায়ে, হৃদরোগ বিশেষজ্ঞ এর নিকট প্রথম চিকিৎসা নেন বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা। পরে ক্রমাগতভাবে আগত রোগীদের চিকিৎসাসহ ঔষধ প্রদান ও স্বাস্থ্য সচেতনতায় পরামর্শ দেওয়া হয়।

চিকিৎসা প্রদান করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত- হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ সাইফুল ইসলাম,মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ রওশন কবির,মেডিক্যাল অফিসার ডাঃ নয়ন কুমার, ফিজিওথ্যারাপি চিকিৎসক ডাঃ সিরাজুম মুনিরা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আছাদুজ্জামান জানান,বিকের ৪টা পর্যন্ত পুরুষ-মহিলা ও শিশু মিলে মোট ১৫০ জনকে চিকিৎসা প্রদান করা হয়েছে। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের চিকিৎসক ডাঃ সিরাজুম মুনিরা জানান,৪টা পর্যন্ত নারি-পুরুষ মিলে মোট ৩২ জনকে ফিজিওথ্যারাপি চিকিৎসা দেওয়া হয়েছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top