সকল মেনু

ঠাকুরগাঁওয়ে চীনের সহায়তায় গড়ে উঠবে শিল্পকারখানা: মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে চীনা বিনিয়োগ ও সহায়তায় শিল্প-কলকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে আগামী দুই-এক মাসের মধ্যে একটি চীনা প্রতিনিধিদল এ অঞ্চল পরিদর্শন করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শুক্রবার দুপুরে বাংলাদেশ-চীন মৈত্রী উদ্যোগে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

একই অনুষ্ঠানে সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ হাজার ৩০৮ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘চীনের রাষ্ট্রদূত আমার ব্যক্তিগত বন্ধু এবং তাঁর সঙ্গে আমার সম্পর্ক বেশ নিবিড় আমি ঠাকুরগাঁও এলাকার উন্নয়নের জন্য উনাকে এখানে আসার অনুরোধ জানালে তিনি সানন্দে রাজি হন তিনি কথা দিয়েছেন, আগামী দুই-এক মাসের মধ্যে চীনা প্রতিনিধিদের এখানে পাঠাবেন, যারা এই অঞ্চলের শিল্প-কলকারখানার উন্নয়ন ও উদ্যোগ গ্রহণে আমাদের স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কাজ করবে।

চীনের উন্নয়নের প্রশংসা করে বিএনপির মহাসচিব বলেন, ‘কোনো জাতি কখনো এমনি এমনি উন্নত হতে পারে না, চীন আজ নিজের চেষ্টায় উন্নত হয়েছে দেশটির ছেলেমেয়েরা লেখাপড়া শিখে ও কঠোর পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়েছে।

মির্জা ফখরুল আরও বলেন, ‘আজ সারা পৃথিবীতে চীন একটি শক্তিশালী দেশে পরিণত হয়েছে  চীন সবচেয়ে বেশি তাদের জনগণের কল্যাণ করেছে। আমাদের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ও বিশ্ববিদ্যালয় তৈরিতে তারা আমাদের সমর্থন ও সহযোগিতা দিচ্ছে।’

অভিভাবকদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেন, ‘আপনারা আপনাদের স্কুলের বাচ্চাদেরকে সেইভাবে তৈরি করবেন যেন তারা বড় হয়ে দেশের জন্য কাজ করতে পারে  দেশের জন্য তারা যেন সম্পদ হতে পারে সেভাবে কাজ করবেন  আপনাদের সবসময় মনে রাখতে হবে যে আমাদের নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে হবে  তাহলেই শুধু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও শিশুদের নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শিশুদের এমনভাবে গড়ে তুলতে হবে যেন তারা ভবিষ্যতে দেশের জন্য বড় সম্পদ হয়ে উঠতে পারে।

নতুন সরকার গঠনের পর ঠাকুরগাঁওয়ের উন্নয়নচিত্র তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ইতিমধ্যে ঠাকুরগাঁওয়ে একটি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পাওয়া গেছে এবং সেটির কাজও শুরু হয়ে গেছে পাশাপাশি একটি মেডিকেল কলেজের অনুমোদনও দেওয়া হয়েছে, যার কাজ দ্রুতই শুরু হবে এর মাধ্যমে এই অঞ্চলের অন্যান্য উন্নয়নমূলক কাজগুলো আরও দ্রুতগতিতে সম্পন্ন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূতের পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী উপহার হিসেবে তুলে দেওয়া হয় উপহার পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করলে মির্জা ফখরুল তাদের চীনা রাষ্ট্রদূতের উদ্দেশ্যে করতালি দিতে বলেন এবং তাঁর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্থানীয় সরকার মন্ত্রীর আহ্বানে উপস্থিত শিক্ষার্থীরা ‘বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ লং লিভ’ স্লোগান দেয় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top