দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে এতে গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ হাজার ১১০ জন এবং গত ১৫ মার্চ থেকে ১১ জুন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৮৩ হাজার ১৩৯ জন গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৩২ জন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১০ হাজার ৫৯ জন।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১১ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৮ হাজার ৫৬ জন একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৬৪ হাজার ২৯৩ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি তবে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৯২ জনের মৃত্যু হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে তিনজনই ঢাকায় মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে ৫৫০ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪২ জনে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।