সকল মেনু

নানাবাড়ি বেড়াতে এসে ট্রলিচাপায় প্রাণ গেল শিশুর

রাজশাহীর দুর্গাপুরে নানাবাড়িতে বেড়াতে এসে ট্রলিচাপায় সাদিকুল ইসলাম (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার(৭ জুন) সকাল ৯টার দিকে উপজেলার কয়ামাজমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে নিহত সাদিকুল ইসলাম বাগমারা উপজেলার তাহেরপুর এলাকার খুরশেদ আলমের ছেলে সে তার মা শারমিন বেগমের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসেছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়ামাজমপুর পশ্চিমপাড়ার মৃত শামসুর রহমানের মেয়ে শারমিন বেগম ছেলে সাদিকুলকে নিয়ে কয়েকদিন আগে বাবার বাড়িতে আসেন রোববার সকালে তাহেরপুরে নিজ বাড়িতে ফেরার উদ্দেশ্যে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন তারা এ সময় তাহেরপুরগামী একটি ইটবোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রলিটি আটক করে চালককে ধরে গণপিটুনি দেয়। এতে চালক আহত হলে তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top