সকল মেনু

প্রধানমন্ত্রীকে রাজশাহী মহানগর ছাত্রদলের ধন্যবাদ, কর্মসূচির ডাক

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন রাজশাহী মহানগর ছাত্রদলের নতুন কমিটির নেতারা। রোববার (৩ এপ্রিল) তারা এ ধন্যবাদ জানিয়ে নতুন কর্মসূচির ডাক দিয়েছেন।
সিদ্ধান্ত মোতাবেক সোমবার (৪ মে) নগরীতে বিশাল আনন্দ মিছিল করবেন সংগঠনটির নেতাকর্মীরা। এদিন বেলা ৩টায় নগরীর জাদুঘর মোড় থেকে মিছিলটি শুরু হবে। এরপর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে। কর্মসূচিতে ছাত্রদলের রাজশাহী মহানগর ও এর অধীনস্থ সকল থানা, ওয়ার্ড এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেবেন। মিছিল থেকে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হবে।
এদিকে, রাজশাহী মহানগর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা হওয়ায় নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। রোববার (৩ মে) দিনভর নগরীর মালোপাড়ায় দলীয় কার্যালয় ও শহীদ মিনারে ছুটে আসেন ছাত্রদলের হাজারও নেতাকর্মী। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান তারা। এছাড়া রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি নতুন কমিটির নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করিয়ে শুভকামনা জ্ঞাপন করেন।
এ সময় রাজশাহী মহানগর ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ক রাকিন রায়হান  রবিন, সদস্য সচিব এমদাদুল হক লিমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির, যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ তপন, সাফায়াত হোসেন মান্নাত, সাব্বির আহমেদ অন্তরসহ ছাত্রদলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top