সকল মেনু

শহীদের কবর জিয়ারত করে রাজশাহী মহানগর ছাত্রদলের কার্যক্রম শুরু

জুলাই গণঅভ্যুত্থানে রাজশাহীতে শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারতের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করেছে রাজশাহী মহানগর ছাত্রদলের নতুন কমিটির নেতৃবৃন্দ। রোববার (৩ এপ্রিল) বাদ জোহর গোরস্থানে গিয়ে তারা এ কবর জিয়ারত করে শহীদ সাকিব আনজুমের আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

এতে রাজশাহী মহানগর ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ক রাকিন রায়হান  রবিন, সদস্য সচিব এমদাদুল হক লিমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির, যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ তপন, সাফায়াত হোসেন মান্নাত, সাব্বির আহমেদ অন্তরসহ ছাত্রদলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় নেতৃবৃন্দ সাবেক রাষ্ট্রপতি বিএনপি ও ছাত্রদলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্যও দোয়া করেন। একপর্যায়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন ছাত্রদল নেতারা।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top