সকল মেনু

সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নাটোরের সিংড়া উপজেলায় পুকুরে ডুবে দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড় আদিমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তামিম (১২) ও ফাহিম (১৩) প্রবাসী আব্দুল মমিনের ছেলে। তারা পরিবারের সঙ্গে মায়ের বাড়িতে বসবাস করছিল।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশেই খেলছিল দুই ভাই। একপর্যায়ে সবার অগোচরে তারা পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তাদের ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করা হয়।

উদ্ধারের পর স্থানীয়দের সহায়তায় তাদের নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুরো গ্রামে নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। প্রতিবেশীরা জানান, দুই ভাই ছিল অত্যন্ত মেধাবী ও চঞ্চল। তাদের অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না কেউ।
স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, গ্রামীণ এলাকায় পুকুর ও জলাশয়ের কারণে শিশুদের ঝুঁকি বেশি থাকে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে অভিভাবকদের আরও সচেতন থাকার প্রয়োজন রয়েছে।

এদিকে, এমন হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের মাতম বিরাজ করছে। দুই শিশুর অকাল মৃত্যুতে শোকাহত পুরো বড় আদিমপুর গ্রাম।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top