চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে দুই নারীকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার (৬ এপ্রিল) সকালে ভারত থেকে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয়া হয়।
পরে বিজিবির রোকনপুর বিওপির টহল দল তাদের ওই সীমান্তের জোড়া ব্রীজ নামক এলাকা থেকে আটক করে গোমস্তাপুর থানায় হস্তান্তর করে।
আটককৃতরা হলো, যশোর জেলার শার্শা উপজেলার পাঁচভুলাট গ্রামের গোলাম হোসেনের মেয়ে মোছাঃ মাসুরা (৪৮) ও অপরজন কুমিল্লা জেলার হোমনা উপজেলার ভিটি কালমিনা গ্রামের মালু মিয়ার মেয়ে লাকি আক্তার।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নুরে আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়ে বোম্বে শহরে বসবাস করছিলো। ভারতীয় পুলিশ তাদেরকে আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। এ ব্যপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।
এ বিষয়ে ১৬ বিজিবি ব্যাালিয়নের অধিনায়কের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।