“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”—এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের লালপুরে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২৬। সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব হারুনুর রশিদ পাপ্পু। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ।
উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মেলায় ১৭টি স্টল বসানো হয়েছে। এসব স্টলে শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক নানা উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর প্রকল্প প্রদর্শন করছে। আয়োজকেরা জানান, বিজ্ঞানচর্চায় আগ্রহ বাড়ানো এবং নতুন প্রজন্মকে উদ্ভাবনে উদ্বুদ্ধ করতেই এ আয়োজন।
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।