সকল মেনু

গোমস্তাপুরে ধান খেত থেকে শিশুর লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিখুঁজের দুই দিন পর ধান খেত থেকে শরিফা খাতুন (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করছে গোমস্তাপুর থানা পুলিশ।

রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার আলিনগর ইউনিয়নের মকরমপুর নাদেরাবাদ গ্রামের পার্শ্ববতী ধান খেত থেকে এই লাশ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার আলিনগর ইউনিয়নের মকরমপুর গ্রামের মো. শহীদুল ইসলামের মেয়ে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, শরিফা খাতুন গত শুক্রবার (৩ এপ্রিল) বিকেল আনুমানিক ৪ টার দিকে নিজ বাসার আশেপাশে থেকে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন, আত্মীয়-স্বজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পরের দিন শনিবার গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করে। সাধারণ ডায়েরি অনুযায়ী গোমস্তাপুর থানা পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে শরিফা খাতুনের আপন বোন জামাই একই উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের লালাপুর গ্রামের ইব্রাহিম ইসলামের ছেলে মো. অন্তর আলীকে (২৫) আটক করে। পরে জিজ্ঞাসাবাদে জানায় সে নিজ হাতে হত্যা করে মকরমপুর নাদেরাবাদের পার্শ্ববর্তী ধান খেত ফেলে রেখেছে। তার দেওয়া তথ্য মতে অভিযান পরিচালনা করে গোমস্তাপুর থানা পুলিশ শরিফা খাতুনের পচনশীল দুর্গন্ধযুক্ত লাশ উদ্ধার করে। এ বিষয়ে গোমস্তাপুর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top