সম্প্রতি রাজশাহীতে শিশুদের মধ্যে হাম রোগের প্রাদুর্ভাব সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালের শিশু ওয়ার্ডগুলোতে চাপ বেড়েছে। এ প্রেক্ষিতে প্রশাসক সংশ্লিষ্ট ওয়ার্ডসমূহ পরিদর্শন করেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে জেলা পরিষদ প্রশাসক রোগীদের স্বজনদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং চিকিৎসা সেবায় কোনো ধরণের অবহেলা হচ্ছে কি না সে বিষয়ে জানতে চান। পাশাপাশি তিনি চিকিৎসা কার্যক্রম আরও জোরদার করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি সুদৃষ্টি রয়েছে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন জেলায় হাম রোগের প্রতিরোধে সচেতনের জন্য কার্যকর ব্যবস্থ্য গ্রহণ করছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, প্রধান সহকারী এস. এম. আল. মতিন, উপ-সহকারী প্রকৌশলী (অ:দা:) মো: আলেফ আলীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।