সকল মেনু

দেখা গেছে চাঁদ, ঈদুল ফিতর কাল

বিদায় নিল পবিত্র মাহে রমজান। দেশের আকাশে উঁকি দিয়েছে শাওয়াল মাসের চাঁদ। এই চাঁদ বার্তা দিচ্ছে, শনিবার (২১ মার্চ) দেশব্যাপী উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে কক্সবাজারে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার কথা জানায় প্রশাসন।

এর আগে গত ১৮ মার্চ চাঁদ দেখা সাপেক্ষে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করা হয়। ওইদিন মধ্যপ্রাচ্যের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

ফলে বৃহস্পতিবার পবিত্র রমজান মাসের ৩০ দিন পূর্ণ হয় এবং শুক্রবার (২০ মার্চ) মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হয়।

আরও পড়ুন: সৌদি আরবের সঙ্গে মিল রেখে সুনামগঞ্জে ৬ গ্রামে ঈদ উদযাপন
এদিকে বহু বছর ধরেই একটা নিয়ম প্রচলিত যে, সৌদি আরবে যেদিন ঈদ হয়, চাঁদ দেখা না গেলেও পরদিন বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সে হিসেবেও শনিবার (২১ মার্চ) সারাদেশে ঈদ উপযাপিত হবে।

অন্যদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের চাঁদপুরের কয়েকটি গ্রামসহ সারাদেশের অনেক গ্রাম। সেই ধারাবাহিকতায় আজ (শুক্রবার) বিভিন্ন গ্রামে উদযাপিত হয়েছে ঈদুল ফিতর।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top