রাজশাহীতে অভিযান চালিয়ে রিভলবার ও তাঁজা গুলি উদ্ধার করেছে র্যাব। রোববার (১৫ মার্চ) দিনগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর নওদাপাড়া এলাকায় র্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে। সোমবার (১৬ মার্চ) দুপুরে র্যাব-৫ রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে র্যাব। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় রোববার রাতে র্যাব-৫ এর একটি চৌকস আভিযানিক দল রাজশাহী মহানগরীর দক্ষিন নওদাপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ আগ্নেয়াস্ত্রিএকটি বিদেশী রিভলবার (Made In USA) ও তিন রাউন্ড তাঁজা গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
র্যাব আরও জানায়, ওই এলাকায় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি বিধি মোতাবেক জব্দ করা হয়। কোন আসামি গ্রেফতার হয়নি। আসামি গ্রেফতারে র্যাব-৫, সিপিএসসি, রাজশাহীর তৎপরতা চলমান রয়েছে। উদ্ধারকৃত আলামতসমূহ রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৫ রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ বলেন, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।