সকল মেনু

লালপুরে ইত্তেহাদ সমাজকল্যাণ সংস্থার ইফতার মাহফিল

নাটোরের লালপুরে মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে ইফতার মাহফিল আয়োজন করেছে ইত্তেহাদ সমাজকল্যাণ সংস্থা।

শুক্রবার (১৩ মার্চ) উপজেলার দারুল হিকমাহ মডেল মাদ্রাসা প্রাঙ্গণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইত্তেহাদ সমাজকল্যাণ সংস্থার চেয়ারম্যান এএসএম মোকাররেবুর রহমান নাসিম। তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পবিত্র কোরআনের শিক্ষা ও চর্চার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। তিনি বলেন, ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ মানুষকে সৎ ও মানবিক সমাজ গঠনে সহায়তা করে।

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন সাপ্তাহিক লালপুর বার্তা–র সম্পাদক আব্দুল মোত্তালেব রায়হান, আলহাজ আব্দুস সালাম, আলহাজ হাসমত আলী মারহাবা, মাদ্রাসার পরিচালক (প্রশাসন) আব্দুল হালিম, পরিচালক (অর্থ) শরিফুল ইসলাম, প্রধান মুহতামিম সায়াইফ আহমেদ ইউসুফ, শিক্ষক আল আমিন ও মেহবুব হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করা হয় এবং শিক্ষার্থীদের সঙ্গে একসঙ্গে ইফতার করা হয়।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top