সকল মেনু

বাহরাইনের হোটেলে ইরানের ড্রোন হামলা

বাহরাইনের রাজধানী মানামাতে একসঙ্গে দুটি হোটেলে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এছাড়া সেখানকার একটি বাড়িতেও ড্রোন হামলা হয়েছে।

শুক্রবার স্থানীয় সময় ভোরে এ হামলা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, একটি উঁচু ভবনের একটি অংশে দাউ দাউ করে আগুন জ্বলছে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে এক বিবৃতিতে বলেছে, “ইরানের আগ্রাসী হামলা রাজধানী মানামার দুটি হোটেল এবং একটি আবাসিক ভবনে আঘাত হেনেছে। এতে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু কোনো প্রাণহানি হয়নি।

অসমর্থিত সূত্র জানিয়েছে, হোটেল ও ভবনে মার্কিন সেনারা অবস্থান করছিল বলে ধারণা করা হচ্ছে। আর তাই সেখানে ড্রোন হামলা চালানো হয়েছে।

সূত্র: এএফপি

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top