সকল মেনু

এসএসসি ’৯২ আড়ানী, বাঘা, রাজশাহীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজানের তাৎপর্যকে সামনে রেখে এসএসসি ’৯২ আড়ানী, বাঘা, রাজশাহীর উদ্যোগে এক আন্তরিক ও মিলনমুখর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকেলে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী মহিলা কলেজ প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলকে ঘিরে এসএসসি ১৯৯২ ব্যাচের বন্ধুদের এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয় পুরো অনুষ্ঠান। দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে দেখা হওয়ায় বন্ধুদের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দের আমেজ বিরাজ করে। বন্ধুরা পুরনো দিনের স্মৃতি রোমন্থন করেন এবং বন্ধুত্বের বন্ধন অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন।

আবু সাইদ তোতার সঞ্চালনায় এবং রফিকুল ইসলাম মাহাবুরের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম, মিদুল হাসান, সেলিম হোসেন খোকন, রকিবুল হাসান, আলিনুর হোসেন, মামুনুর রশিদ, গোলাম মোস্তফা, আব্দুস সালাম, নাজিম মাহমুদ, রাকিবুল ইসলাম, মিনা ইয়াসমিন, ফারহানা ইসলাম লিনি, রোজীনা বেগম, জেবা প্রমুখ।

এছাড়াও লালপুর উপজেলা থেকে সমন্বয়ক জামিরুল ইসলাম, আতিকুর রহমান আজাদ, জাহিদুল ইসলাম মাস্টার, তালিম হোসেন পাশা, জাহেদুল ইসলাম লিটন এবং বাগাতিপাড়া উপজেলার সমন্বয়ক মনিরুজ্জামান শামীম, নাদিম ও রিমন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে এসএসসি ’৯২ ব্যাচের সকল বন্ধু ও তাদের পরিবারের মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। পুরো আয়োজনটি ছিল সৌহার্দ্য, সম্প্রীতি ও বন্ধুত্বের এক অনন্য দৃষ্টান্ত, যা উপস্থিত সকলের মাঝে স্মরণীয় হয়ে থাকবে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top