ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে নৃশংসভাবে গলা কেটে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪০ জন শিক্ষক। বৃহস্পতিবার (৫ মার্চ) এ বিবৃতিতে তারা সরকারের কাছে দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্ত কর্মচারী ফজলুর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
যুক্ত বিবৃতিতে তারা বলেন, একজন কর্মচারী বিশ্ববিদ্যালয় চলাকালীন সময়ে নিজ কক্ষে একজন শিক্ষককে হত্যার করার ঘটনা কোন স্বাভাবিক ঘটনা নয়! এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্ত কর্মচারী ফজলুর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।