সকল মেনু

রাজশাহীতে বাসচাপায় যুবক নিহত

রাজশাহীতে বাসের চাপায় মাসুম আহমেদ (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৪ মার্চ) দিনগগ রাত পৌনে ১২টার দিকে নগরীর চোদ্দপাই এলাকায় দুর্ঘটনা ঘটলে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই মো. আকরামুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মাসুম জেলাট চারঘাট উপজেলার মুক্তারপুর এলাকার হায়দার আলীর ছেলে।
এসআই মো. আকরামুজ্জামান বলেন, ফায়ার সার্ভিসের সদস্যদের ভাষ্যমতে জানা যায় যে, বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন মাসুম। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারপূর্বক রাত সাড়ে ১২টার দিকে রামেক হাসপাতালের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক মেডিকেলের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। ওই ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তিনি মারা যান।
এসআই আরও জানান, মৃতের লাশ আইনি প্রক্রিয়ায় হাসপাতালের মরচুয়ারীতে আছেন।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top