গত কয়েক বছর ধরে প্রায় সবগুলো আইসিসি ইভেন্টেই ভালো করেছিল আফগানিস্তান। তবে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে তারা। দলের ব্যর্থতায় কাঠগড়ায় উঠেছেন রশিদ খান। গুঞ্জন আছে, নেতৃত্ব হারাতে যাচ্ছেন তিনি।
আফগান সংবাদমাধ্যম আমু টিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপে বাজে পারফর্ম করায় অধিনায়কত্বে পরিবর্তন আনতে যাচ্ছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিসি)। রশিদের জায়গায় নেতৃত্ব পেতে পারেন ইব্রাহিম জাদরান।
লম্বা সময় ধরে আফগানিস্তানের টি-টোয়েন্টি দলের নেতৃত্বে আছেন রশিদ। ২০১৯ সালে প্রথম অধিনায়কত্ব পান তিনি। এই সময়ে ৪৮ ম্যাচে নেতৃত্ব দেন রশিদ। তার নেতৃত্বে ২৬ ম্যাচে জয় পায় আফগানিস্তান। বিপরীতে হেরেছে ২১ ম্যাচ।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই রশিদকে সরানোর কথা ভেবেছিল এসিসি। তবে সামনে বড় টুর্নামেন্ট থাকায় আর সেই পথে হাঁটেনি বোর্ড।
রশিদের বিকল্প হিসেবে ইব্রাহিম এগিয়ে থাকলেও আরো বেশ কয়েকজনের নাম সামনে এসেছে। সেই তালিকায় আছেন রহমানউল্লাহ গুরবাজ, আজমতউল্লাহ ওমরজাই। তবে ওমরজাই নেতৃত্ব নিতে আগ্রহী নন বলে জানা গেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।