সকল মেনু

নাটোর-১ আসনে ব্যারিস্টার পুতুল জয়ী

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) সংসদীয় আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তিনি মোট ১ লাখ ২ হাজার ১৯৭ ভোট পেয়ে জয়লাভ করেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী আবুল কালাম আজাদ দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৯ হাজার ৪১৯ ভোট। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হলে তার সমর্থকদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস দেখা যায়।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দিনব্যাপী শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতিও ছিল সন্তোষজনক। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারির মধ্য দিয়ে ভোট গ্রহণ ও গণনা সম্পন্ন হয়।

জয়লাভের পর প্রতিক্রিয়ায় ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, এই বিজয় এলাকার সাধারণ মানুষের। তিনি সবাইকে সঙ্গে নিয়ে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে ফলাফল ঘোষণার পর থেকেই তার সমর্থকেরা বিভিন্ন স্থানে মিছিল ও আনন্দ উদ্‌যাপন করেন। প্রশাসন সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top