সকল মেনু

দেশে পৌঁছাল প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে  ‘Postal Vote BD’ মোবাইল অ্যাপের মাধ্যমে প্রবাসী ও দেশের অভ্যন্তরে থাকা ভোটারদের ডাকযোগে ভোটদান কার্যক্রম পুরোদমে চলছে। নির্বাচন কমিশনের সবশেষ পাওয়া তথ্যানুযায়ী, এখন পর্যন্ত ৪ লাখ ২২ হাজার ৯৬০টি প্রবাসী ব্যালট বাংলাদেশে পৌঁছেছে। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তারা বুঝে পেয়েছেন ২ লাখ ২৫ হাজার ১৬৮টি ব্যালট।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা পর্যন্ত অ্যাপের হালনাগাদ তথ্যে এসব উপাত্ত পাওয়া গেছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, প্রবাসী ভোটারদের পাশাপাশি দেশের অভ্যন্তরে থাকা ভোটাররাও (ICPV) সক্রিয়ভাবে এই প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন।

বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটারদের মধ্যে ব্যালট গন্তব্যের দেশে পৌঁছেছে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি, ভোটার ব্যালট গ্রহণ করেছেন ৫ লাখ ২৭ হাজার ৩৩ জন, ভোটদান সম্পন্ন করেছেন ৪ লাখ ৯৪ হাজার ১৮৫ জন, পোস্ট অফিস বা ডাক বক্সে জমা দিয়েছেন ৪ লাখ ৬৮ হাজার ৯১টি, বাংলাদেশে এসে পৌঁছেছে ৪ লাখ ২২ হাজার ৯৬০টি এবং রিটার্নিং কর্মকর্তার কাছে এসে পৌঁছেছে ২ লাখ ২৫ হাজার ১৬৮টি ব্যালট।

এছাড়া দেশের অভ্যন্তরে যারা পোস্টাল ব্যালটের জন্য আবেদন করেছিলেন, তাদের মধ্যে বিডি পোস্ট কর্তৃক প্রেরিত ব্যালট ৬ লাখ ৯৪ হাজার ১৪৬টি, ভোটার ব্যালট গ্রহণ করেছেন ৩ লাখ ৮১ হাজার ৭ জন, ভোটদান সম্পন্ন করেছেন ৩ লাখ ২১ হাজার ৬৯৫ জন, পোস্ট অফিস বা ডাক বক্সে জমা দিয়েছেন ২ লাখ ৭৬ হাজার ২৭২টি রিটার্নিং কর্মকর্তার হাতে এসে পৌঁছেছে ৮৩ হাজার ৯৪২টি ব্যালট পেপার।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top