সকল মেনু

প্রধান উপদেষ্টার আর্থিক সহায়তা চান এমপি প্রার্থী

রাজবাড়ী-২ সংসদীয় আসনের সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আব্দুল মালেক মণ্ডল প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য আর্থিক সহায়তা চেয়ে আবেদন করেছেন। তি‌নি ছড়ি প্রতীক নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে প্রার্থী নিজেই এ তথ্য নিশ্চিত করেন। এর আগে সোমবার (২ ফেব্রুয়ারি) তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার এলাকার নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য আর্থিক সাহায্য চেয়ে প্রাধন উপদেষ্টা বরাবার আবেদন করেন।

রাজবাড়ী-২ আসনের সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আব্দুল মালেক মণ্ডল বলেন, আমি কালুখালীর সূর্যদিয়া দাখিল মাদরাসার সুপার পদে শিক্ষক হিসেবে কর্মরত। ২০০৮ সাল থেকে আমার ১৮ বছরের বেতনের প্রায় ১৮ লাখ টাকা বকেয়া রয়েছে। দীর্ঘ সময় ধরে বেতন বকেয়া ও আর্থিক সংকটের কারণে নির্বাচনী পোস্টার, ব্যানার, ফেস্টুন ছাপানো বা প্রচারণা চালানো সম্ভব হয়নি। তাই প্রধান উপদেষ্টার কাছে আর্থিক সহায়তার জন্য আবেদন করেছি।

তিনি আরও বলেন, যদি আমাকে আর্থিকভাবে সহযোগিতা করা হয়, তবে আমি সঠিকভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে পারব এবং দেশের কল্যাণ ও জনগণের জন্য অবদান রাখতে পারব। আশা করছি, ভোটার ভাই-বোনদের সমর্থনে বিপুল ভোটে বিজয়ী হবো, ইনশাল্লাহ।

আব্দুল মালেক মণ্ডল উল্লেখ করেছেন, তার শিক্ষক জীবনের ১৮ বছরের বেতন বৈষম্যের কারণে সংসার অচল হয়ে গেছে এবং ছেলে-মেয়েদের লেখাপড়াও বাধাগ্রস্ত হয়েছে। তাই মনোবল ও অর্থের সংকটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন। প্রার্থীর আবেদন, প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা পেলে তিনি নির্বাচনী কার্যক্রম সফলভাবে পরিচালনা করতে সক্ষম হবেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top