সকল মেনু

শুরু হচ্ছে বিশ্বকাপ, প্রথম ম্যাচে লাগবে না টিকিট

আগামীকাল শনিবার পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের। কলম্বোর ঐতিহাসিক এসএসসি গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি জনসাধারণের জন্য উন্মুক্ত করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। টিকিট ছাড়াই দর্শকরা উপভোগ করতে পারবেন এই ম্যাচটি।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নেদারল্যান্ডস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায়। শুরুর দিনে অনুষ্ঠিত হবে মোট তিনটি ম্যাচ। দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। আর শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের মোকাবিলা করবে ভারত।

এসএসসি গ্রাউন্ডের ৫ এবং ৭ নম্বর গেট দর্শকদের জন্য খুলে দেওয়া হবে। দর্শকদের সকাল স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা থেকে মাঠে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

যেহেতু প্রবেশ ফ্রি এবং আসন সংখ্যা সীমিত, তাই খেলা শুরুর আগেই মাঠে পৌঁছে যাওয়ার পরামর্শ দেওয়া লঙ্কান ক্রিকেট বোর্ড। বিশেষ করে পাকিস্তানের হাই-ভোল্টেজ ম্যাচ হওয়ায় দর্শকদের উপচে পড়া ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে।

২০২৬ সালের এই বিশ্বকাপটি ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করছে। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে টুর্নামেন্টটি চলবে ৮ মার্চ পর্যন্ত।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top