সকল মেনু

রাজশাহীতে সমন্বিত পেশাজীবী পরিষদের আত্মপ্রকাশ

রাজশাহীতে আত্মপ্রকাশ করেছে ‘সমন্বিত পেশাজীবী পরিষদ’ নামে একটি সংগঠন। রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর এক মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়।
অনুষ্ঠানে সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, শান্তিপূর্ণ সমাজব্যবস্থা গড়ে তোলা, কল্যাণমূলক সামাজিক কাজের মাধ্যমে গণতান্ত্রিক চর্চা জোরদার করা, আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, মানবাধিকার ও মৌলিক অধিকার রক্ষা এবং পেশাজীবীদের মধ্যে ঐক্য গড়ে তুলে জাতীয় স্বার্থে ভূমিকা রাখাই এই সংগঠনের প্রধান লক্ষ্য।এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সমন্বয়ে ১০১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে রয়েছেন চিকিৎসক ১০ জন, আইনজীবী ১২ জন, ব্যাংকার ৭ জন, বিশ্ববিদ্যালয় শিক্ষক ৫ জন, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ১০ জন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ১০ জন, ব্যবসায়ী ১০ জন, প্রকৌশলী ৫ জন, উলামা মাশায়েখ ৫ জন, নারী প্রতিনিধি ১০ জন, কৃষিবিদ ৫ জন, সাংবাদিক ৫ জন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ৫ জন এবং বাস-ট্রাক মালিক সমিতির প্রতিনিধি ২ জন। এছাড়া আগামীতে কমিটির সদস্য সংখ্যা বাড়বে বলেও জানান বক্তারা।

কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রফেসর ড. মুহাম্মদ নজরুল ইসলাম। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট শামসুল আলম এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট মজিজুল হক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে পেশাজীবীদের ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজ ও রাষ্ট্রে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং নাগরিক অধিকার সুরক্ষায় এই সংগঠন কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top