সকল মেনু

দেশের সংকটে বিএনপি সবসময় মানুষের পাশে ছিল: নজরুল

রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেছেন, দেশের যেকোনো দুর্দিন ও সংকটকালে অতীতেও বিএনপি জনগণের পাশে ছিল। আসন্ন সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষের কল্যাণে কাজ করবে।

মঙ্গলবার বিকেলে দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়নের কিশোরপুর বিদ্যালয় মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম মন্ডল বলেন, বিএনপি সবসময় গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় আন্দোলন করে আসছে। জনগণের প্রত্যাশা পূরণ ও একটি নিরাপদ রাষ্ট্র গড়তে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, সদস্য জার্জিস হোসেন সোহেল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম সাকলায়েন, বিএনপি নেতা গোলাম মোরতুজা, দেলুয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাবেক সদস্য সচিব আলেপ উদ্দিন, যুবদল নেতা আব্দুল আহাদ, জেলা ছাত্রদলের সদস্য পারভেজ হাসান, ছাত্রনেতা মনিরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ছবি: দুর্গাপুরে বিএনপির নির্বাচনী গণসংযোগ শেষে বক্তব্য দিচ্ছেন ধানের শীষের প্রার্থী নজরুল মন্ডল।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top