চলনবিলের কৃষি জমির উর্বরতা বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় প্লাস্টিক বর্জ্য পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক প্রচারণা করেছেন সিংড়ার ইউএনও আব্দুল্লাহ আল রিফাত ও স্থানীয় পরিবেশ কর্মীরা। শুক্রবার সকালে শস্য ভান্ডার খ্যাত হিসেবে পরিচিত সিংড়ার চলনবিলের তিশিখালী মাজারে এই পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
পরে মাজারে উপস্থিত মানুষের মাঝে ওয়ান টাইম প্লেট ও গ্লাস সহ প্লাস্টিক বর্জ্য পরিহার ও নির্দিষ্ট ডাস্টবিনে ফেলার জন্য সচেতনতনামূলক লিফলেট বিতরণ করেন ইউএনও।
উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক, পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হারুন অর রশিদ, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, সংগঠনের যুগ্ম সম্পাদক হাশিবুল হাসান শিমুল , অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পরিবেশ কর্মী ইকবাল হোসেন, আব্দুল করিম প্রমূখ।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, প্রাকৃতিক সৌন্দর্যোর লীলাভূমি চলনবিলে পাখ-পাখালি ও জীববৈচিত্র্য ভরপুর রয়েছে। এই বিলের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় তারা ২০১২ সাল থেকে কাজ করছেন। বিল পাড়ের মানুষদের সচেতন করছেন। চলনবিলে প্লাস্টিক প্লেট ও গ্লাস বর্জ্য পরিহারের বিলের সৌন্দর্য্য বৃদ্ধি পাবে ও কৃষি জমির উর্বরতা বৃদ্ধি পাবে, জীববৈচিত্র্য রক্ষা হবে।
ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, শস্য ভান্ডার খ্যাত চলনবিলের একটি সমস্যা রয়েছে প্লাস্টিক জাতীয় বর্জ্য। এই বিলের তিশিখালী মাজারে শুক্রবারে হাজার হাজার লোকের সমাগম ঘটে এবং সিন্নির আয়োজন করা হয়। সেখানে প্লাস্টিক প্লেট, গ্লাস ও খাদ্য-দ্রব্যের প্যাকেট ফেলার কারণে কৃষি জমির উর্বরতা, দিন দিন হ্রাস পাচ্ছে। একই সাথে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং প্রত্যেক্ষ ও পরোক্ষ্ ভাবে স্বাস্থ্যে অবনতি ও দূরারোর্গ রোগ হচ্ছে।
এখানে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি আগত মানুষদের সচেতনতার মহৎ উদ্যোগ নিয়েছেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি সদস্যরা। প্রশাসন সেই মহৎ উদ্যোগের সাথে শামিল হয়েছে। জনসচেতনতামূলক কর্মকান্ড বৃদ্ধির জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।