সকল মেনু

লালপুরে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ সভা

নাটোরের লালপুরে উপজেলা পর্যায়ে সকল সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুলহাস হোসেন সৌরভ।

সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. আবির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

সভায় বক্তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোটকে সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা রক্ষা, ভোটারদের অবাধ ও সুষ্ঠু ভোটাধিকার নিশ্চিতকরণ এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের করণীয় বিষয়গুলো তুলে ধরেন। তারা নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের পাশাপাশি নির্বাচনকালীন সময়ে পারস্পরিক সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top