সকল মেনু

আত্রাইয়ে শীতার্ত-সুবিধাবঞ্চিত মানুষের পাশে লেডিস ক্লাব

নওগাঁর আত্রাইয়ে শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা লেডিস ক্লাব। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায়  আত্রাই উপজেলার বিভিন্ন স্থানে বেদে সম্প্রদায় ও দুস্থদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
​বিকেল সাড়ে ৩টায় উপজেলার পাঁচুপুর চার মাথা, হেলিপ্যাড চত্বর এবং মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রায় ১০০ জন শীতার্ত মানুষের হাতে কম্বল ও শীতবস্ত্র তুলে দেন ক্লাবের সদস্যরা।
​শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আত্রাই উপজেলা লেডিস ক্লাবের সভাপতি ও আত্রাই উপজেলা নির্বাহী অফিসার-এর সহধর্মিণী মোছা. সিনথিয়া আফ্রিন রানু। ​বিতরণকালে সভাপতির বক্তব্যে তিনি বলেন, তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট লাঘব করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
বিশেষ করে বেদে সম্প্রদায় ও ভাসমান মানুষরা এই শীতে অনেক কষ্টে দিনাতিপাত করছেন। সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সামর্থ্য অনুযায়ী সমাজের বিত্তবানদেরও উচিত নিজ নিজ অবস্থান থেকে শীতার্তদের সহায়তায় এগিয়ে আসা।
​তিনি আরও বলেন, উপজেলা লেডিস ক্লাব সব সময় আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। আগামীতেও আমাদের এ ধরণের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে যাতে কোনো মানুষ শীতে কষ্ট না পায়।
​এ সময় আরও উপস্থিত ছিলেন আত্রাই লেডিস ক্লাবের সদস্য মৌসুমী বাগচি, মোছা. অলিমা পারভীন, মোছা. তোফাতুন নেছা, নিলুফা ইয়ামিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top