রাজশাহীর দুর্গাপুরে পুলিশের বিশেষ অভিযানে নাশকতা মামলায় যুবলীগের এক ইউনিয়ন সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার কয়ামাজমপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি মিন্টু রহমান (৩৯)। তিনি উপজেলার কিসমতগণকৈড় ইউনিয়নের কয়ামাজমপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে এবং ওই ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, গত বছরের ৩ সেপ্টেম্বর দুর্গাপুর থানায় দায়ের হওয়া একটি নাশকতা ও হত্যাচেষ্টা মামলার তদন্তে মিন্টু রহমানের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। যার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, নাশকতা ও হত্যাচেষ্টা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে মিন্টু রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদে আছেন বলে জানা গেছে। আইনী প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।