সকল মেনু

বাঘায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজশাহীর বাঘায় ৫৪তম জাতীয় শীতকালীন বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী দেওয়ান।

বুধবার (৭ জানুয়ারি) বিকেল ৫ টায় উপজেলার সদরে বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি,বাঘা উপজেলা এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি।

এ সময় আরও উপস্থিত ছিলেন- দিঘা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলাম,রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল ইসলাম, দাদপুর-গড়গড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক,বাঘা আব্দুল হামিদ দানেশ মন্দ(র) কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রব, ইসলামী একাডেমী উচ্চ বিদ্যালয়, কারিগরি, ও কৃষি কলেজের প্রধান শিক্ষক আব্দুল হামিদ ,কালিদাসখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ প্রামানিক , আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস,চন্ডিপুর উচ্চ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, বাউসা ভোকেশানাল ইন্সটিটিউট এ্যান্ড বিএম কলেজের সুপারিনটেনডেন্ট রেজাউল করিম,পলাশীফতেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান নওটিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফা খাতুন, ধারাভাষ্যকার হিসেবে ছিলেন বাঘা শাহদৌলা সরকারি কলেজের প্রভাষক আবু হানিফ মিঞা, শিক্ষক মিঠুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিজয়ী শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ট্রফি, মেডেল ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। রঙিন আয়োজন, শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও দর্শকদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top