সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় রাজশাহী দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) বাদ জোহর ইউনিয়নের চুনিয়াপাড়া বিদ্যালয় মাঠে ৮ নং ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে স্থানীয় মুসল্লি ও বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে জয়নগর ইউপির সাবেক চেয়ারম্যান ইসরাফিল, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বদরুজ্জামান, বিএনপি নেতা তোতা, ইউপি সদস্য আনোয়ার, মহিলা ইউপি সদস্য ববিতা বেগম, বিএনপি নেতা হামিদুর, যুবদলনেতা রাকিব, নয়নসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও দেশ-জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম মাওলানা কাওসার আলী। দোয়া শেষে উপস্থিত মুসল্লি ও দলীয় নেতা-কর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।