সকল মেনু

আদালতের রায়ে ২০ বছর পর কৃষি ক্যাডারে আব্দুল্লাহ আনসারীর যোগদান

দীর্ঘ দুই দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বিসিএস কৃষি ক্যাডারে যোগ দিলেন নাটোর জেলা শিক্ষা কার্যালয়ে কর্মরত শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আনসারী। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চূড়ান্ত রায়ের ভিত্তিতে বৃহস্পতিবার তিনি কৃষি ক্যাডারে যোগদান করেন। একই রায়ে তাঁর সঙ্গে বিভিন্ন ক্যাডারের আরও ৬৬৭ জন প্রার্থীও একই দিনে যোগদান করেছেন।

রোববার বিকেলে আব্দুল্লাহ আনসারী বাংলাদেশ বেলাকে জানান, তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে ২০০৫ সালে স্নাতক শেষ করে ওই বছরই ২৭তম বিসিএস পরীক্ষায় কৃষি ক্যাডারে অংশ নেন। লিখিত, মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষাসহ সব ধাপেই তিনি উত্তীর্ণ হন। তবে গেজেট প্রকাশের আগেই তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নিয়োগ প্রক্রিয়া ঝুলে যায়।

পরবর্তীতে ২০০৭ সালে ড. ফখরুদ্দীনের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার নতুন করে মৌখিক পরীক্ষার আয়োজন করে এবং এর মাধ্যমে তাঁদের নিয়োগ বাতিল করা হয়। ওই সময় তিনি নাটোর জেলা শিক্ষা অফিসে গবেষণা কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগ দেন।

২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে তাঁদের নিয়োগ পুনরায় বাতিল করা হয়। সে সময় আইনজীবীরা রিভিউ আবেদনের পরামর্শ দিলেও চাকরিপ্রার্থীরা তৎকালীন রাজনৈতিক বাস্তবতায় রিভিউ করতে আগ্রহী হননি।

পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৬৬৭ জন প্রার্থী একযোগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রিভিউ আবেদন করেন। প্রধান বিচারপতির নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শেষে আদালত তাঁদের সবাইকে যোগদান করানোর নির্দেশ দেন। এই মামলায় প্রার্থীদের পক্ষে আইনি লড়াই করেন সিনিয়র আইনজীবী শিশির মুনির।

দীর্ঘ ২০ বছর পর কাঙ্ক্ষিত ক্যাডারে যোগ দিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আব্দুল্লাহ আনসারী। তিনি বলেন, “আমার বাবা রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা হাফিজুর রহমান মণ্ডল ছেলের বিসিএস ক্যাডার হতে না পারার কষ্ট বুকে নিয়েই ২০১৭ সালে মারা যান। তিনি বেঁচে থাকলে আজ সবচেয়ে বেশি খুশি হতেন।”

আব্দুল্লাহ আনসারীর এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন নাটোর জেলা শিক্ষা অফিসার মো. রুস্তম আলী হেলালীসহ জেলা শিক্ষা অফিসের অন্যান্য কর্মকর্তারাও। তাঁরা বলেন, দীর্ঘ আইনি লড়াইয়ের পর ন্যায্য অধিকার ফিরে পাওয়া সত্যিই আনন্দের ও

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top