নাটোরের লালপুরে অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধে অভিযান চালানো হয়েছে। রোববার (৪ জানুয়ারি) উপজেলার বিলমারিয়া ইউনিয়নের কয়লারডহর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চালানো হয়।
এ সময় অবৈধভাবে মাটি উত্তোলন করায় এজিএস ব্রিকসের ম্যানেজার মো. শাহাদাত হোসেনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। লালপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবীর হোসেন এ অভিযান পরিচালনা করেন।
জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।