সকল মেনু

খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করলেন রামেবি উপাচার্য

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে রামেবি’র অস্থায়ী কার্যালস্থ কনফারেন্স রুমে রেজিস্ট্রার প্রফেসর ডা. মোঃ হাসিবুল হোসেনে সভাপতিত্বে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অবিসংবাদিত নেতা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন রামেবি উপাচার্য প্রফেসর ডা. মোহাঃ জাওয়াদুল হক। এ সময় আবেগঘন পরিবেশ তৈরি হয়।

সভায় রামেবির কোষাধ্যক্ষ ডা. মো. জাকির হোসেন খোন্দকার, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডা. মো. শাহ্ আলম, পরিচালক (অর্থ ও হিসাব) মুহাম্মদ ইব্রাহীম কবীর, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মোঃ নজিবর রহমান, পিও কাম কম্পিউটার অপারেটর আব্দুস সোবহান প্রমুখ। সভা সঞ্চালনা করেন, সহকারী পরিচালক (চ.দা.) ও পিএস টু ভিসি (অ.দা.) মোঃ নাজমুল হোসাইন বক্তব্য দেন।

আলোচনা সভা শেষে মরহুমার রুহের মাগফেরাত কামনায় কোরআন তিলাওয়াত ও বিশেষ দোয়া পরিচালনা করেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেকহা) মসজিদের ইমাম মাওলানা রুহুল আমিন।

এ সময় উপ-রেজিস্ট্রার মোঃ মোফাজ্জল হোসেন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মোহাম্মদ আলী, সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মোঃ খায়রুল আলম সহ সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top