সকল মেনু

শেষ দিনে গোপালগঞ্জ-৩ আসনে এস এম জিলানির মনোনয়নপত্র জমা

গোপালগঞ্জ-৩ (সংসদীয় আসন নং ২১৭) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি।
সোমবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে তিনি টুঙ্গিপাড়ায় সহকারী রিটার্নিং অফিসার জহিরুল আলমের কাছে মনোনয়নপত্র জমা দেন।

জমা প্রদান শেষে এস এম জিলানি উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, বাংলাদেশের জনগণ ভোটাধিকার ফিরে পেতে চায়।

তিনি এলাকার উন্নয়ন ত্বরান্বিত করাসহ বিভিন্ন প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মাধ্যমে দেশে একটি উদার গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে—এবং আমরা তা প্রতিষ্ঠা করতে চাই। তিনি আরো বলেন, এই ব্যবস্থায় নারী-পুরুষ সকলেই সমান মর্যাদা ও অধিকার ভোগ করবে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান—সবার জন্য একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তুলতে আমরা চাই।

এসময় সেখানে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top