ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া) আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তারা হলেন- ফারজানা শারমিন (বিএনপি), আবুল কালাম আজাদ (জামায়াত), তাইফুল ইসলাম টিপু (বিএনপি স্বতন্ত্র), ইয়াসির আরশাদ রাজন (বিএনপি স্বতন্ত্র), জাহাঙ্গীর হোসেন মানিক (বিএনপি স্বতন্ত্র),বাবু হোসেন (বিএনপি স্বতন্ত্র), আজাবুল হক (খেলাফত মজলিস), এ এস এম মোকাররেবুর রহমান (আমার বাংলাদেশ), সেন্টু আলি (গণসংহতি আন্দোলন), আনসার আলী (বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি), মেহেদী হাসান (গণধিকার পরিষদ), বাকী বিল্লাহ (ইসলামী আন্দোলন) ও মোয়াজ্জেম হোসেন (জাসদ স্বতন্ত্র)।
এর মধ্যে ৯ জন লালপুর, তিন জন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় এবং একজন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দানের শেষ সোমবার দিনভর উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দাখিল করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।